October 17, 2026, 7:16 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি কারাগারে নির্যাতনে ফিলিস্তিনি যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ফিলিস্তিনের বন্দি বিষয়ক প্রতিনিধি দল জানিয়েছে, ইসরাইলি কারাগারে মোহাম্মদ ইয়াসিন খলিল জাবর নামে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

মেহর বার্তা সংস্থার বরাত দিয়ে সাহাব নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের বন্দি বিষয়ক প্রতিনিধি দল জানিয়েছে, রোববার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের একইসাথে এই ফিলিস্তিনি বন্দি, ইসরাইলি কারাগারে নিহত হয়েছেন।

আন্তর্জাতিক আইনী প্রতিষ্ঠানগুলোর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি আটককেন্দ্র ও কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দিরা ব্যাপক নির্যাতন এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এ পর্যন্ত বহু সংখ্যক ফিলিস্তিনি নির্যাতন কিংবা চিকিৎসা অবহেলার কারণে নিহত হয়েছেন।

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পর, প্রথম পর্যায় তিন ইসরাইলি নারী বন্দির মুক্তির বিনিময়ে ৭৩৫ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে এরই মধ্যে ইহুদিবাদী ইসরাইলের কারাগারে বন্দি ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরাইলি সেনারা গতকাল দিনের শেষভাগে ও রাতে কমপক্ষে ১৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ৩৬ জনকে আহত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি আগ্রাসন শুরুর পর এ পর্যন্ত ৪৬,৯১৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১০ হাজার আহত হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page