August 20, 2026, 8:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি গণহত্যার সহযোগীতা করায় গাজার ভবিষ্যত নির্ধারণে ভূমিকা রাখতে পারবে না আমেরিকা : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, গাজা উপত্যকার নিরীহ জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলি অপরাধযজ্ঞের অন্যতম প্রধান সহযোগী আমেরিকা এই অবরুদ্ধ উপত্যকার ভবিষ্যত নির্ধারণে কোনো ভূমিকা পালনের অধিকার রাখে না। তিনি গতকাল (রোববার) তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ‘গাজার অধিবাসীদের হত্যাকারী’ এবং এই উপত্যকার ভবিষ্যত নির্ধারণ প্রশ্নে মার্কিন সরকারকে ভূমিকা রাখতে সুযোগ দেয়ার অর্থ হবে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আমেরিকাকে অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, গাজাবাসীর জন্য সিদ্ধান্ত গ্রহণকারী প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করার অধিকার মার্কিনীদের নেই বরং তারা এ ধরনের কিছু করতে গেলে তা ব্যর্থ হতে বাধ্য। তিনি বলেন, গাজাবাসী তাদের উপত্যকা শাসন করার জন্য হামাসকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। নিজেদের ভবিষ্যত প্রশ্নেও যেকোনো সিদ্ধান্ত তারাই নেবে।

গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল গত ৭ অক্টোবর থেকে টানা ৪৮ দিন ভয়াবহ বোমাবর্ষণ ও পাশবিক হামলা চালিয়েছে; যদিও সেখানে বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি চলছে। হামলার শুরুতে এবং এর পরও ওয়াশিংটন ও তেল আবিব বারবার বলেছে, চলমান আগ্রাসনে হামাসকে ধ্বংস করে ফেলা হবে এবং এরপর গাজা উপত্যকায় অনির্দিষ্টকালের জন্য ইসরাইলি সেনা মোতায়েন থাকবে। সেইসঙ্গে গাজা উপত্যকার শাসনভার কার হাতে দেয়া যাবে তা নিয়েও মার্কিন কর্মকর্তাদের বক্তব্য দিতে দেখা গেছে।

তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট দু’দেশের মধ্যকার সম্পর্ককে বন্ধুত্বপূর্ণ, ঐতিহাসিক ও সুপ্রতিবেশীসুলভ বলে মন্তব্য করেন। এ সময় তেহরান-আঙ্কারা সম্পর্ককে ‘অনুকূল ও গঠনমূলক’ বলে আখ্যা দেন এরদোগান। তিনি এ সম্পর্ককে ‘সেরা ও ব্যতিক্রমী’ পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। তুর্কি প্রেসিডেন্ট দু’দেশের কৌশলগত সহযোগিতা বিষয়ক সুপ্রিম কাউন্সিলের বৈঠক আয়োজনে আঙ্কারার প্রস্তুতি ঘোষণা করেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page