October 2, 2026, 12:15 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি পার্লামেন্ট স্পিকার নিহত

ফিলিস্তিনি পার্লামেন্ট স্পিকার আহমাদ বাহার
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলায় প্রখ্যাত ফিলিস্তিনি রাজনীতিবিদ ও ভারপ্রাপ্ত পার্লামেন্ট স্পিকার আহমাদ বাহারের শহীদ হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছে ইরান। তেহরান বলেছে, এ হত্যাকাণ্ডের মাধ্যমে নিজের অপরাধী চরিত্র বিশ্ববাসীর সামনে আরো বেশি উন্মোচন করে দিয়েছে তেল আবিব।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি গতকাল (শনিবার) এক বিবৃতিতে এ মন্তব্য করেন। তিনি আহমাদ বাহারের শাহাদাতের ঘটনায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতৃবৃন্দের পাশাপাশি তার পরিবার ও ফিলিস্তিনি জাতির প্রতি সমবেদনা জানান।
হামাস গতকাল (শনিবার) এ খবরের সত্যতা নিশ্চিত করে যে, গাজা-ভিত্তিক ফিলিস্তিন সরকারের ডেপুটি স্পিকার ও ভারপ্রাপ্ত স্পিকার এবং হামাসের পলিটব্যুরো সদস্য আহমাদ বাহার (৭৬) শুক্রবার ইসরাইলি বিমান হামলায় শহীদ হয়েছেন।
কানয়ানি বলেন, বর্ণবাদী ইসরাইল সরকার টানা ৪০ দিনেরও বেশি সময় ধরে নিজের নোংরা চরিত্র উন্মোচন করে দিয়ে ফিলিস্তিনি আইন পরিষদের ভারপ্রাপ্ত স্পিকারসহ হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে।
ইরানের এই মুখপাত্র বলেন, ফিলিস্তিনিরা ইহুদিবাদীদের কবল থেকে তাদের মাতৃভূমি পুনরুদ্ধারের যে সংগ্রাম শুরু করেছে গাজাবাসীর ওপর নির্মম গণহত্যা চালিয়ে তা বন্ধ করা যাবে না। তিনি গাজায় ইসরাইলি গণহত্যা অবিলম্বে বন্ধ করার লক্ষ্যে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান। কানয়ানি বলেন, প্রতিটি আন্তর্জাতিক সংস্থার উচিত নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page