August 1, 2026, 11:00 am
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি হামলায় আইআরজিসি’র সামরিক উপদেষ্টা নিহত; প্রতিশোধ নেয়ার অঙ্গীকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। এই তথ্য জানিয়ে আইআরজিসি এ হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

গতকাল (শুক্রবার) আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, “মিলাদ হায়দারি নামে সিরিয়ায় কর্মরত আইআরজিসি’র একজন সামরিক উপদেষ্টা দামেস্কের উপকণ্ঠে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ হয়েছেন। ভুয়া এবং অপরাধী সরকার অবশ্যই এর জবাব পাবে।”

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ১৭ মিনিটে অধিকৃত গোলান মালভূমির উত্তর দিক থেকে সিরিয়ার ভূখণ্ডে ইসরাইলি যুদ্ধবিমান প্রবেশ করে এবং দামেস্কের উপকণ্ঠে একটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়।

আইআরজিসি বলেছে, শহীদ হায়দারির জানাজা এবং দাফন সম্পর্কে পরে বিস্তারিত জানানো হবে। বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলের দফায় দফায় হামলার ব্যাপারে আন্তর্জাতিক নীরবতার কঠোর নিন্দা জানানো হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page