June 19, 2026, 1:03 pm
শিরোনামঃ
সংসদে যারা আছেন কেউ ঋণখেলাপি না : স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনলাইন জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইনের খসড়া অনুমোদন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা চট্টগ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১০ জন আহত চুয়াডাঙ্গায় আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত : পাকিস্তান চুক্তি আমেরিকার চরম ব্যাকুলতার ফসল : ইরানের সর্বোচ্চ নেতা ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত ঝিনাইদহের মহেশপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৬০ জন ইহুদিবাদী বন্দী নিহত : আল-কাসাম মুখপাত্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা জানিয়েছেন, ইসরাইলি সেনাদের বিমান হামলায় এ পর্যন্ত ৬০ জনের বেশি বন্দী নিহত হয়েছে।

গতকাল (শনিবার) সামাজিক মাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে তিনি তথ্য জানিয়েছেন। গাজার সরকারি কর্মকর্তারাও এই তথ্য নিশ্চিত করেছেন।
আবু উবাইদা বলেন, ৭ অক্টোবর থেকে এই পর্যন্ত ইহুদবাদীদের বর্বর হামলায় গাজায় ৬০ জনের বেশি বন্দি মারা গেছে। এর মধ্যে ২৩ জনের মৃতদেহ ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছে। ইসরাইলের এই বর্বর বোমা হামলা অব্যাহত থাকলে হামাসের পক্ষে এসব মৃতদেহ উদ্ধার করা সম্ভব হবে না বলে তিনি উল্লেখ করেন।

গত ৭ অক্টোবর হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের যোদ্ধারা ইসরাইলের অভ্যন্তরে ফিলিস্তিনি ইতিহাসের সফল অভিযান পরিচালনা করে এবং ওই দিন ফিলিস্তিনি যোদ্ধারা অন্তত আড়াইশ ব্যক্তিকে গজায় ধরে নিয়ে যায়। এরপর ২৮ অক্টোবর হামাসের অন্যতম শীর্ষ নেতা ইয়াহিয়া সিনাওয়ার বলেন, ইসরাইলের সাথে তারা দ্রুত বন্দী বিনিময় চুক্তি বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছেন।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম থেকে জানা যায়, বন্দী বিনিময়ের ব্যাপারে আলোচনা হলেও ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অনড় অবস্থানের কারণে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page