October 14, 2026, 2:38 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি হামলায় গাজায় ১৫  জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরাইল মঙ্গলবার ফিলিস্তিনি ভূখণ্ডে হামলা চালিয়েছে। এই হামলায় ১৫ জন নিহত ও আরো অনেকেই আহত হয়েছে বলে জানা গেছে।

ইসরাইলি সেনাবাহিনী দেইর এল-বালাহ এলাকায় স্থল অভিযান সম্প্রসারণ করেছে।

গাজার নাগরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে গাজা সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, গাজা শহরের পশ্চিমে আল-শাতি ক্যাম্পে ইসরাইলি হামলায় কমপক্ষে ১৩ জন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।

২১ মাসের সংঘাতের সময় গাজার বেশিরভাগ জনসংখ্যা অন্তত একবার বাস্তুচ্যুত হয়েছে এবং ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত আল-শাতি ক্যাম্পে হাজার হাজার মানুষ তাঁবু এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্রে উত্তর থেকে বাস্তুচ্যুত হয়েছে।

আল-শাতি ক্যাম্পে বসবাসকারী ৩৩ বছর বয়সী মুহান্নাদ থাবেত ‘নিরবচ্ছিন্ন বিমান হামলা এবং বিস্ফোরণ’ এর কারণে এটিকে ‘ভয়ঙ্কর রাত’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, তিনি ছয় বছরের একটি শিশুকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন কাছাকাছি শিফা হাসপাতাল। এটি এক সময় গাজার বৃহত্তম হাসপাতাল ছিল।

বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বাসাল জানিয়েছেন, দেইর এল-বালাহে আরো দুই জন নিহত হয়েছেন।ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা তাদের স্থল অভিযান সম্প্রসারণ করবে। বেশিরভাগ এলাকা খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) অনুমান করেছে যে, এই এলাকায় ৫০ হাজার থেকে ৮০ হাজার মানুষ বাস করছে, যা এখন পর্যন্ত তুলনামূলকভাবে নিরাপদ বলে বিবেচিত হত।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page