October 13, 2026, 2:47 pm
শিরোনামঃ
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি : ট্রাম্প ৩ বছর মেয়াদি নতুন চুক্তিতে রাশিয়া-উত্তর কোরিয়া ইয়েমেনে রাজধানীতে ব্যাপক হামলার প্রস্তুতি ; বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ সৌদি জোটের নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি হামলায় সিরিয়ার দক্ষিণাঞ্চলে ১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরাইলি হামলায় সিরিয়ার দক্ষিণাঞ্চলে আজ মঙ্গলবার ১ জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দামেস্ক থেকে নিন্দা জানানোর এক দিন পরই নতুন করে ইসরাইলি হামলা হলো।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, গত বছরের ডিসেম্বরে ইসলামপন্থি জোটের নেতৃত্বে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাতের পর থেকে ইসরাইল সিরিয়ায় শত শত হামলা চালিয়ে আসছে।

তারা দামেস্কের অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা শুরু করেছে।

সরকারি সংবাদ সংস্থা সানা এক প্রতিবেদনে জানায়, সিরিয়া নিয়ন্ত্রিত অঞ্চলের তারাঞ্জা গ্রামে একটি বাড়িতে ইসরাইলি হামলায় এক যুবক নিহত হয়েছে।

গতকাল সোমবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পার্শ্ববর্তী বেইত জিনে ইসরাইলি সামরিক অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে,  ইসরাইল ১১টি সামরিক যান ও প্রায় ৬০ জন সৈন্যের একটি বাহিনী মোতায়েন করেছে। তারা হারমন পর্বতের পাদদেশে একটি কৌশলগত পাহাড়ের নিয়ন্ত্রণ নিয়েছে। ইসরাইলি আক্রমণকে নিজেদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন আখ্যায়িত করে নিন্দাও জানিয়েছে সিরিয়া।

অস্ত্র শনাক্ত এবং সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য সিরিয়ার দক্ষিণাঞ্চলে গত সপ্তাহে তারা বেশ কয়েকটি অভিযান চালিয়েছে বলে রোববার জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page