October 6, 2026, 4:39 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলী সৈন্যের গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে ইসরাইলি সৈন্যের গুলিতে এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি সংবাদ মাধ্যম বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
পশ্চিমতীরের উত্তরাঞ্চলে কালকিলিয়া শহরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম ফারেস আবু সামারাহ (১৪)। মাথায় বুলেটের আঘাতে সে প্রাণ হারায়।
সরকারি ‘ওয়াফা’ বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, কালকিলিয়ার পশ্চিমে নাকার পাড়ায় দখলদার বাহিনী হামলা চালায়। তারা বাসিন্দা ও তাদের বাড়িঘর লক্ষ্য করে সরাসরি রাবার বুলেট, স্টেন গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুঁড়ে মারে।
এদিকে বুধবার পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি এবং মঙ্গলবার ইসরাইলি সৈন্যের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়।
উল্লেখ্য, ১৯৬৭ সালে মাত্র ছয়দিনের যুদ্ধে ইসরাইল পশ্চিম তীর দখল করে নেয়।



Our Like Page