October 17, 2026, 5:13 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের ওপর মার্কিন চাপ সৃষ্টি  করতে হামাসের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী গ্রুপ হামাস বৃহস্পতিবার গাজা যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরাইলের উপর ‘প্রকৃত চাপ প্রয়োগ’ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। গাজা যুদ্ধবিরতি প্রশ্নে কোন চুক্তি হয়নি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন কথা বলার পর তারা এ আহ্বান জানালো। খবর এএফপি’র।
খবরে বলা হয়, উভয় পক্ষ যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময়ের জন্য আলোচনা বন্ধ হয়ে যাওয়ায় পরস্পরকে দোষারোপ করেছে। এদিকে গাজায় আটক ছয় জিম্মির মৃত্যুর পর নেতানিয়াহু অবশিষ্ট বন্দিদের দেশে ফিরিয়ে আনার জন্য একটি চুক্তির নিয়ে চাপের মুখে পড়েছেন।
হামাসের কাতার-ভিত্তিক প্রধান আলোচক খলিল আল-হাইয়া যুক্তরাষ্ট্রকে ‘নেতানিয়াহু এবং তার সরকারের উপর সত্যিকারের চাপ প্রয়োগ করার’ এবং ইসরালের প্রতি ‘তাদের অন্ধ পক্ষপাত ত্যাগ’ করার আহ্বান জানিয়েছেন।
তবে নেতানিয়াহু বলেন, ‘গাজা যুদ্ধবিরতি প্রশ্নে কোন চুক্তি হয়নি।’
তিনি মার্কিন গণমাধ্যমকে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, এ ব্যাপারে এখনো চুক্তিতে পৌঁছানো না গেলেও এটি করতে আমরা যা করতে পারি তা করবো।’
নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ইসরাইলকে অবশ্যই মিশর-গাজা সীমান্তে ফিলাডেলফি করিডোরের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে যাতে হামাসের কাছে অস্ত্র চোরাচালান প্রতিরোধ করা যায়। গ্রুপটি ৭ অক্টোবর ইসরাইলের উপর অতর্কিত হামলা চালায়।
এদিকে হামাস গাজা থেকে সম্পূর্ণভাবে ইসরাইলি সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়ে বৃহস্পতিবার বলেছে, নেতানিয়াহুর অবস্থান ‘একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যকে ব্যর্থ করছে।’
ফিলিস্তিনি এ গ্রপ বলেছে, নতুন করে চুক্তির প্রয়োজন নেই কারণ, তারা কয়েক মাস আগে বাইডেনের রূপরেখা অনুযায়ী একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।
হামাস এক বিবৃতিতে বলেছে, ‘আমরা নেতানিয়াহুর ফাঁদে পা দেওয়ার ব্যাপারে সতর্ক করছি। ইহুদি এ নেতা আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন চালাতে আলোচনাকে দীর্ঘায়িত করতে চাচ্ছে।’

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page