November 5, 2026, 12:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের কাছে অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের ওপর বাইডেন প্রশাসনের গোপন চাপ ; রয়টার্সের খবর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলের কাছে গোপনে ৫০ কোটি ডলারের অস্ত্র বিক্রির জন্য কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ইসরাইলের কাছে ট্যাংকের ৪৫ হাজার গোলা বিক্রি করতে গোপনে মার্কিন আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় বেসামরিক মানুষ হতাহতের বিষয়ে বেড়ে চলা উদ্বেগের মধ্যে অস্ত্র বিক্রির এ চুক্তিটি যাচাই-বাছাইয়ের সম্মুখীন হয়েছে। গতকাল (শুক্রবার) চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইসরাইলের ১২০ মিলিমিটার কামানের গোলার ভাণ্ডার পূর্ণ করার জন্য আমেরিকা ৫০ কোটি ডলারের এই চুক্তি করেছে।

তবে, ট্যাংকের এই গোলা ইসরাইলের কাছে সরবরাহ করার আগে প্রেসিডেন্টকে অবশ্যই কংগ্রেসের অনুমোদন নিতে হবে। কিন্তু কোনো কোনো কংগ্রেস সদস্য বিষয়টিতে রহস্যজনক অবস্থান নিয়েছেন। ইসরাইল তার মারকাভা ট্যাংকে ১২০ মিলিমিটারের গোলা ব্যবহার করে থাকে।

রয়টার্স বলছে, এই চুক্তিটি চলতি সপ্তাহে কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির কাছে পাঠানো হয় এবং তারা চুক্তিটি পর্যালোচনা জন্য ২০ দিন সময় নিয়েছে। এখন পররাষ্ট্র দপ্তর চুক্তিটি অনুমোদন করার জন্য কংগ্রেস সদস্যদের ওপর চাপ সৃষ্টি করেছে। একথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক কর্মকর্তা জশ পল। ইসরাইলের প্রতি আমেরিকার অন্ধ সমর্থনের জন্য গত মধ্য অক্টোবরে তিনি পররাষ্ট্র দপ্তর থেকে পদত্যাগ করেছিলেন।

যশ পলের এই মন্তব্যকে সঠিক বলে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বর্তমান কর্মকর্তা। অস্ত্র বিক্রির চুক্তিটি বর্তমানে মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক এবং প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে পর্যালোচনায় রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page