September 30, 2026, 8:15 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের কয়েকটি স্পর্শকাতর অবস্থানে ইয়েমেনের সামরিক বাহিনীর ড্রোন হামলা

ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দখলদার ইসরাইলের কয়েকটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী।

শনিবার এ তথ্য জানিয়েছেন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। তিনি বলেছেন, ইসরাইলের ইলাত বন্দর এলাকায় বেশ কয়েকটি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত এই অবস্থা চলতে থাকবে।

তিনি মুসলিম উম্মাহসহ বিবেকবান ও স্বাধীনচেতা সব মানুষকে মজলুম ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান ঘোষণার আহ্বান জানান।

ইয়েমেনি বাহিনী আজ এমন সময় ইসরাইলে ড্রোন হামলা চালালো যখন গতকালও তারা সাগরে ইসরাইল অভিমুখী দুটি পণ্যবাহী জাহাজে হামলা করেছে।

এর আগে ইসরাইলের একটি জাহাজকে আটক করে নিজেদের উপকূলে নিয়ে গেছে ইয়েমেনি বাহিনী। জাহাজটি এখনও ইয়েমেনি বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে। গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তারা সাগরে ইসরাইল অভিমুখী সব জাহাজ আটকে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page