September 27, 2026, 10:43 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের নতুন আগ্রাসন সিরিয়ার  দুই সেনা আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইল আবার আরব এদেশটির ওপর আগ্রাসন চালিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার সানা জানিয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইহুদিবাদী সেনারা বিমান থেকে রাজধানী দামেস্কের উপকণ্ঠের কয়েকটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে সিরিয়ার দুই সেনা আহত এবং বেশ কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, সিরিয়ার সামরিক বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দিমাস শহরের কাছাকাছি একটি বিমানবন্দরের সামরিক অবস্থানে ইসরাইল এই হামলা চালায়। পাশাপাশি রাজধানী দামেস্কের পশ্চিমে বৈরুত-দামেস্ক হাইওয়ের ওপরেও ইহুদীবাদী সেনারা হামলা চালিয়েছে। সেখানে সিরিয়ার এলিট ফোর্সের একটি অবস্থান রয়েছে।

ইসরাইলি সেনারা একটি অস্ত্র ও গোলাবারুদের গুদামের ওপরেও হামলা চালিয়েছে। এ গুদামটি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ব্যবহার করছিল। সিরিয়ায় যে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াই চলছে তাতে বাশার আল-আসাদ সরকারকে সহযোগিতা করছে হিজবুল্লাহ। এ নিয়ে ইহুদিবাদি ইসরাইল চলতি বছর সিরিয়ার ওপর অন্তত ২০ বার হামলা চালালো।

আজকের বাংলা তারিখ



Our Like Page