October 18, 2026, 9:37 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের মদদদাতারা যুদ্ধাপরাধের দায় এড়াতে পারবে না :  ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়েরমূখপাত্র নাসের কানয়ানি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইহুদিবাদী ইসরাইলসহ তাদের কোনো কোনো পশ্চিমা দেশের মদদদাতাদের ব্যাপারে খোলামেলা মন্তব্য করেছেন। জনাব নাসের কানয়ানি বলেছেন: ইসরাইলের মদদদাতারা ইহুদিবাদীদের যুদ্ধাপরাধের দায় এড়াতে পারবে না।

সামাজিক যেগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন: ইহুদিবাদীরা বিগত ২৪ ঘণ্টায় অন্তত ৮০০ ফিলিস্তিনীকে শহীদ করেছে। তিনি বলেন: আমেরিকা এবং ইউরোপের কিছু দেশ এই হিংস্র শিকারী প্রাণীর লাগাম ছেড়ে দিয়েছে। সুতরাং বর্বর ইসরাইলের পৃষ্ঠপোষকরা তাদের সংঘটিত যুদ্ধাপরাধের দায় কিছুতেই এড়াতে পারে না।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরভানি

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত ও প্রতিনিধি আমির সাইদ ইরভানিও আজ সকালে নিরাপত্তা পরিষদের বৈঠকে বিশেষ করে ফিলিস্তিন পরিস্থিতি এবং ইহুদিবাদী শাসকগোষ্ঠীর প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশের সমর্থন সম্পর্কে কথা বলেন। তিনি বলেন: ইসরাইলি দখলদারিত্ব এবং তাদের আগ্রাসনের প্রতি আমেরিকার প্রশ্নাতীত সমর্থন ফিলিস্তিনকে ভীষণভাবে সমস্যাগ্রস্ত করেছে।

ইরভানি আরও বলেন: দু:খজনকভাবে আমেরিকা এবং কিছু পশ্চিমা দেশ অপরাধীর পরিবর্তে মজলুমকে অপরাধী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছে। তারা ফিলিস্তিনি জনগণের আত্ম-নিয়ন্ত্রণের অধিকারকে সন্ত্রাসবাদ বলে উল্লেখ করছে। অথচ দখলদার ইহুদিবাদী ইসরাইলকে আত্মরক্ষার একটি অন্যায্য অধিকার দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page