April 6, 2026, 3:45 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও গ্যালান্টকে গ্রেপ্তারের আবেদন জানালেন আইসিসি’র প্রধান প্রসিকিউটর করিম খান

ইসরাইলিদের যুদ্ধাপরাধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে বলেছেন আইসিসি’র প্রধান প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি’র প্রধান প্রসিকিউটর করিম খান ওই আদালতের বিচারকদেরকেএ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নিতে বলেছেন।

বার্তা সংস্থা ইরনা আরও জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর ইঙ্গিত দিয়েছেন-ইসরাইলিদের যুদ্ধাপরাধের বিচার করার এখতিয়ার এই আদালতের রয়েছে। তিনি বিচারকদের বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তাদের যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া উচিত।

তিনি বলেন: যে-কোনো অযৌক্তিক বিলম্ব করা হলে এই অপরাধের শিকারদের অধিকার লঙ্ঘন করা হবে।

অধিকৃত ফিলিস্তিনে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু যে দায়ী তার পক্ষে যৌক্তিক বহু প্রমাণ রয়েছে। করিম খান স্পষ্ট করে বলেন: আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের জন্য ইহুদিবাদী যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনও সময়সীমা বেঁধে দেওয়া নেই।

ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের টার্গেট করাসহ বিভিন্ন অভিযোগে ইহুদিবাদী সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবি করছেন করিম খান। যদিও গত মাসে নেতানিয়াহু আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরাইলের অপরাধের তদন্তের প্রতিক্রিয়ায় এসব পদক্ষেপকে ‘ইতিহাসের অপমান’ বলে অভিহিত করেছিলেন।

অপরদিকে, নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইসিজে ভোটাভুটির ফলাফল অনুযায়ী রাফাহ ক্রসিংয়ে ইহুদিবাদী ইসরাইলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আদেশ জারি করে। মানবিক সাহায্য প্রবেশের পথ উন্মুক্ত করতে ওই ক্রসিংটি পুনরায় চালু করার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page