August 11, 2026, 12:09 am
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের রাজধানী তেল আবিবে নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে ইহুদিবাদীদের ব্যাপক বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দখলদার ইসরাইলি প্রধানমন্ত্রীর নীতির প্রতিবাদে ইহুদিবাদীরা তেল আবিবে বিক্ষোভ সমাবেশ করেছে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বোমা হামলার মধ্যেই ইহুদিবাদী বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিতর্কিত বিচারিক সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে আবারও বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা তেল আবিব থেকে জেরুজালেমের প্রধান সড়ক অবরোধ করে রেখেছে।

ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রী ইতামার বিন গাভির বলেছেন: বিক্ষোভকারী নৈরাজ্যবাদীদেরকে সড়ক অবরোধ করতে দেওয়া হবে না। বেনিয়ামিন নেতানিয়াহু গত জানুয়ারিতে বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাব করেছিলেন।

এই সংস্কার পরিকল্পনা অনুযায়ী বিচার ব্যবস্থার ক্ষমতা হ্রাস করা হবে এবং বিচারিক বিষয়ে নির্বাহী ও আইন প্রণেতাদের হস্তক্ষেপ বাড়ানো হবে।

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু এই সংস্কার পরিকল্পনা পেশ করার ফলে ইসরাইল জুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তার মন্ত্রিসভার বিরুদ্ধে সপ্তার পর সপ্তা ধরে বিক্ষোভ, ধর্মঘট করেছে বিক্ষোভকারীরা। অনেক বিশ্লেষক ইসরাইলের বিরুদ্ধে বিস্ময়কর আল-আকসা অভিযানের জন্য নেতানিয়াহুর ওই বিচারিক সংস্কার পরিকল্পনার সাথে ইসরাইলিদের বিরোধকে দায়ী করেছেন।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page