October 2, 2026, 12:17 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের সঙ্গীত উৎসবে হামলার পরিকল্পনা ছিল না হামাসের ; ইসরাইলি হেলিকপ্টার থেকে গুলিবর্ষণে অনেকে নিহত হয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইহুদিবাদী ইসরাইলের গণমাধ্যম জানিয়েছে, ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের ভেতরে যে অভিযান চালিয়েছে তাতে ইহুদিদের সঙ্গীত উৎসবে হামলার কোনো পরিকল্পনা তাদের ছিল না। সেখানে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার জন্য মূলত ইসরাইলি সামরিক বাহিনী দায়ী। তবে এ বিষয়ে বিস্তারিত বলা হয়নি ‌ইসরাইলি গণমাধ্যমের খবরে।

চলতি সপ্তাহে এ হামলা সম্পর্কে পুলিশের প্রাথমিক একটি প্রতিবেদন ইসরাইলের চ্যানেল-১২ এর হাতে আসে। প্রতিবেদন অনুযায়ী, হামাস যে আকস্মিক হামলা চালিয়েছিল তাতে সঙ্গীত উৎসবে হামলার কোনো পরিকল্পনা ছিল না। ইসরাইলি সেনাদের হামলায় নিহত হামাস সদস্যদের দেহ থেকে উদ্ধার করা ম্যাপ ও অন্য তথ্য থেকে একথা পরিষ্কার হয়েছে।

নাম উল্লেখ না করে পুলিশের এক সিনিয়র কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি একটি সামরিক হেলিকপ্টার রামাত ডেভিড ঘাঁটি থেকে উড়ে এসে হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে উৎসবে অংশগ্রহণকারী অনেকেই গুলিবিদ্ধ হয়। প্রতিবেদনে হতাহতের সংখ্যা সংশোধন করে বলা হয়, এ হামলায় ১৭ পুলিশসহ ৩৬৪ জন নিহত হয়েছে। আগে এ সংখ্যা ২৭০ বলে জানানো হয়েছিল। উৎসবস্থল থেকে ৪০ জনকে তুলে নিয়ে যায় হামাস।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনি যোদ্ধারা মূলত কাছাকাছি কিবুৎজ রে’ইম এবং গাজা সীমান্তের নিকটবর্তী অন্য কয়েকটি গ্রামে হামলার পরিকল্পনা করে। তারা ড্রোন এবং প্যারাস্যুটের সাহায্যে ইসরাইলে প্রবেশের সময় আকাশ থেকে ওই অনুষ্ঠান তাদের নজরে আসে। অনুষ্ঠানে চার হাজার চারশরও বেশি মানুষ উপস্থিত ছিল। হামাসের হামলা দেখে এসব মানুষ দৌড়ে পালায়। এই পলায়নপর মানুষের ওপর ইসরাইলি হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়।

ইসরাইলি সংবাদপত্র হারেৎজও বলছে, পুলিশের তদন্ত ও আটক হামাস সদস্যদের জিজ্ঞাসাবাদের ওপর ভিত্তি করে ইসরাইলের নিরাপত্তা সংস্থাগুলো জানাচ্ছে- অনুষ্ঠানটি হামাসের লক্ষ্যবস্তু ছিল না। হামাস সদস্যদের কাছ থেকে তাদের হামলার পরিকল্পনা সম্পর্কিত একাধিক ছক বা মানচিত্র খুঁজে পেয়েছে। কিন্তু সেগুলোর কোনোটিতেই অনুষ্ঠানস্থলের কথা পাওয়া যায়নি।

পুলিশের সিনিয়র এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে হারেৎজ জানায়, “রকেট হামলার চার মিনিট পর হামাস উৎসবস্থলে হামলা করবে কিনা সে সিদ্ধান্ত নিতে নিতেই উৎসবে অংশগ্রহণকারী বেশিরভাগ মানুষ পালিয়ে যেতে সক্ষম হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page