October 7, 2026, 2:45 am
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের সহিংসতার কারণে পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে :  জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভল্কার তুর্ক বলেছেন, ইহুদিবাদি ইসরাইলের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং সহিংসতার কারণে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ভল্কার তুর্ক বলেন, “তীর্যক রাজনৈতিক বাগাড়ম্বর এবং ইসরাইলের পক্ষ থেকে অব্যাহতভাবে অস্ত্র ব্যবহার করার কারণে পশ্চিম তীরে চলমান সংঘাত বেড়ে গেছে। সম্প্রতি ইসরাইলি সেনারা এবং অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের ওপর যে হামলা চালিয়ে যাচ্ছে তা পশ্চিম তীরের পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।”

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অস্ত্রের ব্যবহার বন্ধ এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ব্যাপারে আন্তর্জাতিক আইন মেনে চলতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানান।

পাশাপাশি ফিলিস্তিনিদের বেঁচে থাকার অধিকার রক্ষা করা, তার প্রতি সম্মান দেখানো এবং আন্তর্জাতিক মানের মানবাধিকার রক্ষার জন্য ইসরাইলকে জরুরিভিত্তিতে তার নীতি ও কর্মকাণ্ডে পরিবর্তন আনতে হবে বলে তিনি মন্তব্য করেন।



Our Like Page