October 2, 2026, 11:42 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলে কোনো জাহাজ যেতে দেওয়া হবে না : ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দখলদার ইসরাইলে কোনো জাহাজ যেতে দেওয়া হবে না বলে স্পষ্টভাবে ঘোষণা করেছে ইয়েমেন।

ইসরাইল অভিমুখী নরওয়ের একটি তেল ট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, নরওয়ের তেল ট্যাংকারটির কর্মকর্তা-কর্মচারীদেরকে সতর্ক করার পরও তারা তাতে গুরুত্ব দেয়নি। এ কারণেই ট্যাংকারটিতে হামলা চালানো হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে সতর্ক করে এর আগে যে বিবৃতি দিয়েছি তা অমান্য করা হলে ইসরাইল অভিমুখী কোনো জাহাজই রেহাই পাবে না তা যে দেশেরই হোক না কেন।’
ইয়াহিয়া সারি

ইয়াহিয়া সারি বলেন, গত দুই দিনে কয়েকটি জাহাজের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। এই পথ দিয়ে কোনো জাহাজকে দখলদার ইসরাইলে যেতে দেওয়া হবে না। গাজা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেন ইসরাইল অভিমুখী জাহাজ আটকে দেওয়ার কাজ অব্যাহত রাখবে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে নরওয়ের মালিকানাধীন মোটর ট্রান্সপোর্ট স্ট্রিন্ডা নামের এই জাহাজটিতে হামলার পর আগুন ধরে গেলে তাতে বেশকিছু ক্ষতি হয়েছে তবে কেউ হতাহত হয়নি। সোমবার মধ্যরাতের দিকে বাবেল মান্দেব প্রণালীতে জাহাজটিতে হামলা হয় বলে সেন্টকম জানিয়েছে। বাবেল মানদেব প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page