August 13, 2026, 9:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ভাড়া বাড়ি থেকে তরুণের মরদেহ উদ্ধার বিনিয়োগ সম্ভাবনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী প্রতিনিধি দলের বৈঠক রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও স্থানীয় সরকারে সালাহউদ্দিন আহমদ এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধনে নতুন নিয়ম মুন্সীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত মানবাধিকার ইস্যুতে ফ্রান্সের ভণ্ডামি বন্ধ করা উচিত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে চরম অপুষ্টির শিকার ৪০ লাখ শিশু মার্কিন ক্ষেপণাস্ত্র পেলেই রাশিয়ায় হামলা চালাবেন জেলেনস্কি
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল অভিমুখী আরো দুই জাহাজে হামলা করেছে ইয়েমেনি সামরিক বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইসরাইল অভিমুখী দুটি পণ্যবাহী জাহাজে হামলা করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সেনাদের বর্বরতার প্রতিবাদে এই হামলা চালিয়েছে ইয়েমেনি সামরিক বাহিনী।

হুথি সমর্থিত সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এমএসসি আলানিয়া এবং এমএসসি পালাটিয়াম-থ্রি নামে দুটি জাহাজে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরাইলের উদ্দেশ্যে যাত্রা করা এ দুটি জাহাজকে সতর্কবার্তা দেয়ার পরেও তাতে সাড়া না দেয়ায় জাহাজ দুটিতে হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইয়েমেনের সামরিক বাহিনী তাদের বিবৃতিতে জোর দিয়ে বলেছে, তারা কেবল ইসরাইল অভিমুখী জাহাজেই হামলা চালাবে, এডেন উপসাগর ও লোহিত সাগর দিয়ে চলাচলকারী অন্য জাহাজ স্বাধীনভাবে এই রুট ব্যবহার করতে পারবে।

ইয়েমেনের সেনারা আরো বলেছে, যতক্ষণ পর্যন্ত না গাজায় ইসরাইলের আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরুদ্ধ গাজাবাসীর জন্য পর্যাপ্ত পরিমাণে খাদ্য ও ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত লোহিত সাগরে ইসরাইলগামী জাহাজের ওপর হামলা অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page