September 20, 2026, 5:17 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল ‘ভয়াবহ হুমকি’ ; ফিলিস্তিনিরা তাদের মাতৃভূমির মালিকানা ফিরে পাবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ‘দখলদার ও অপরাধী’ ইহুদিবাদী ইসরাইলকে মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য ‘ভয়াবহ হুমকি’ হিসেবে বর্ণনা করেছে।

তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, “ভুয়া ও অবৈধ ইসরাইল সরকারের কাছে রয়েছে শত শত পরমাণু অস্ত্র। কাজেই তেল আবিব এ অঞ্চলের সব দেশের জন্য ভয়াবহ হুমকি হয়ে রয়েছে।”

ইহুদিবাদী ইসরাইলের কাছে ২০০ থেকে ৪০০ টি পরমাণু অস্ত্র রয়েছে বলে ধারনা করা হয়। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য ও বৃহত্তর পশ্চিম এশিয়ার একমাত্র পরমাণু অস্ত্রধরে পরিণত হয়েছে তেল আবিব।

তবে গোটা পাশ্চাত্যের মদদপুষ্ট ইসরাইল কখনই তার কাছে পরমাণু অস্ত্র থাকার বিষয়টি স্বীকার বা অস্বীকার করেনি। এছাড়া, আন্তর্জাতিক সমাজের আহ্বান উপেক্ষা করে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষর করেনি ইহুদিবাদী ইসরাইল। চলতি মাসের গোড়ার দিকে জাতিসংঘ সাধারণ পরিষদ ইহুদিবাদী ইসরাইলকে তার পরমাণু অস্ত্র ভাণ্ডার ধ্বংস করতে এবং এনপিটিতে সই করার আহ্বান জানিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টুইটার বার্তা শেষ করা হয়েছে এভাবে-  ফিলিস্তিনি ভূখণ্ডের মালিক ফিলিস্তিনি জনগণ এবং সন্দেহাতীতভাবে একদিন তারা তাদের মাতৃভূমির মালিকানা ফিরে পাবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page