November 28, 2026, 12:16 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল যদি আবার হামলা চালায় তাহলে আরও বড় জবাব পাবে : ইরানী কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার বলেছেন, তিনি ইহুদিবাদী ইসরাইলকে সতর্ক করছেন যে, যদি তারা আবার কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে ইরানের পক্ষ থেকে এর চেয়ে বড় জবাব দেয়া হবে।

ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসি’র এ কমান্ডার বলেন, ইসরাইল যদি ইরানের ভূখণ্ডে কোনো রকমের আগ্রাসন চালায় তাহলে ইরান দ্বিগুণ শক্তি নিয়ে তার জবাব দেবে। গতরাতে আইআরজিসি ইহুদিবাদী ইসরাইলের অভ্যন্তরে ব্যাপকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর আইআরজিসি’র কমান্ডার প্রেস টিভির সাথে সাক্ষাৎকার দেন।

গতরাতের হামলা সম্পর্কে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, “জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার কারণে সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার ১০ দিন পর আইআরজিসি ইহুদিবাদী ইসরাইলের ওপর হামলা চালিয়েছে। হামলায় ইরান তার কৌশলগত গোয়েন্দা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে। ইরানের এই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সফল হয়েছে এবং শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে।”

আইআরজিসি’র বিবৃতিতে ইসরাইলের প্রধান সমর্থক ও পৃষ্ঠপোষক আমেরিকাকে সতর্ক করে বলা হয়েছে, “ইরানের হামলার পর আমেরিকা যদি ইহুদিবাদী ইসরাইলকে আগ্রাসন চালাতে সমর্থন দেয় বা তার সাথে আগ্রাসনে অংশ নেয় তাহলে উভয়ের জন্য চরম এবং মর্মান্তিক জবাব দেবে ইরানের সামরিক বাহিনী।”

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page