November 28, 2026, 2:01 pm
শিরোনামঃ
তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি আগ্রাসনে গাজায় প্রায় ২ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের চতুর্থ দিনে অবরুদ্ধ গাজায় এক লাখ ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ এ পরিসংখ্যান প্রকাশ করেছে।

জাতিসংঘের ত্রাণ সংস্থা এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে এক লাখ ৯০ হাজারে পৌঁছেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, বাড়ি-ঘর ছেড়ে ৮৩টি স্কুলে আশ্রয় নিয়েছেন এসব ফিলিস্তিনিরা। তাদের মাঝে খাদ্য বিতরণ করছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। তবে গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধের ফলে খাদ্য, ত্রাণ ঢুকতে দেওয়া হবে না। পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় বহু আবাসিক ভবন ধ্বংস হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০০ বাড়ি  ধসে পড়েছে। ১ হাজার ২১০টি ভবনের ব্যাপকভাবে ক্ষতি হয়েছে।

ইসরায়েলি বাহিনী ও হামাসের পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page