October 2, 2026, 3:28 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এখনই পদত্যাগ করতে বললো বিরোধীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদ থেকে বেঞ্জামিন নেতানিয়াহুর তাৎক্ষণিক পদত্যাগ দাবি করেছেন দেশটির বিরোধী নেতা ইয়াইর লাপিদ। তিনি বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধ শেষের অপেক্ষা নয়, এখনই সরে দাঁড়াতে হবে নেতানিয়াহুকে।

গত বুধবার (১৫ নভেম্বর) ইসরায়েলি টিভি চ্যানেল এন১২’কে দেওয়া সাক্ষাৎকারে লাপিদ বলেন, নেতানিয়াহুর অবিলম্বে সরে যাওয়া উচিত… আমাদের পরিবর্তন দরকার, নেতানিয়াহু আর প্রধানমন্ত্রী থাকতে পারবেন না।

ইসরায়েলি বিরোধী নেতা বলেন, জনগণের আস্থা হারিয়ে ফেলেছেন এমন প্রধানমন্ত্রীর অধীনে কোনো দীর্ঘ অভিযান চলতে পারে না।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। এর চারদিন পরে নেতানিয়াহু ও আরেক বিরোধী নেতা বেনি গান্টজ যুদ্ধকালীন ‘জরুরি সরকার’ গঠনের বিষয়ে সমঝোতার ঘোষণা দেন।

লাপিদ সেই সময়ে বলেছিলেন, তিনি এই সরকারে যোগ দেবেন না। হামাসের আক্রমণ প্রতিরোধ করতে না পারা ইসরায়েলি শাসকদের ‘অমার্জনীয় ব্যর্থতা’ বলে অভিযোগ করেন তিনি। তবে বুধবারের আগপর্যন্ত নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেননি এ নেতা।

গত বছর নেতানিয়াহু ক্ষমতায় ফেরার আগে ইসরায়েলের জোট সরকারের নেতৃত্বে ছিলেন ইয়াইর লাপিদ।

এন১২কে দেওয়া সাক্ষাৎকারে লাপিদ আগাম নির্বাচনেরও দাবি জানাননি। বরং পার্লামেন্টে অনাস্থা ভোটের প্রস্তাব দিয়েছেন তিনি, যার মাধ্যমে নেতানিয়াহুর লিকুদ পার্টিরই অন্য কোনো সদস্যের নেতৃত্বে একটি নতুন সরকার গঠন করা যাবে।

লাপিদ বলেন, এটি নির্বাচনের সময় নয়। আমাদের উচিত লিকুদ থেকে অন্য একজনকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া।

তবে টেলিগ্রামে পোস্ট করা একটি বিবৃতিতে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লিকুদ পার্টি। তারা বলেছে, যুদ্ধের সময় এ জাতীয় প্রস্তাব ‘লজ্জাজনক’। সূত্র: এএফপি, আরব নিউজ

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page