October 1, 2026, 1:44 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি প্লেন অবতরণের খবরে রাশিয়ায় ইসরায়েল-বিরোধী বিক্ষোভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা তিন সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর জেরে বিশ্বজুড়ে ক্ষোভ ক্রমেই বাড়ছে। এর মধ্যেই ইসরায়েলি প্লেন অবতরণের খবরে রাশিয়ার একটি বিমানবন্দরে বিক্ষোভ ও হামলা চালিয়ে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনার পর রাশিয়ায় অবস্থান করা সব ইসরায়েলি নাগরিক ও ইহুদিদের রক্ষা করার আহ্বান জানিয়েছে ইসরায়েল।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় ইসরায়েলি বিমান অবতরণের খবরে রাশিয়ার দাগেস্তানের মাখাচকালার বিমানবন্দরে হামলা চালিয়েছেন বিপুল সংখ্যক জনতা। সে সময় তারা ইসরায়েলবিরোধী স্লোগান দেন ও তেল-আবিব থেকে আসা লোকজনের খোঁজ করেন। এমনকি বিমানবন্দরের বাইরে গাড়িতে তল্লাশি চালিয়েও ইসরায়েলি পাসপোর্টধারীদের খুঁজে বের করার চেষ্টা করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশকিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, রাশিয়ার দাগেস্তানের মাখাচকালার বিমানবন্দরে দৌড়ে প্রবেশ করছে বিক্ষুব্ধ জনতা। বিক্ষুব্ধ এসব মানুষের মধ্যে অনেকে দৌড়ে রানওয়েতে চলে যান ও প্লেনটিকে ঘিরে ফেলেন।

ভিডিও ফুটেজগুলোতে আরও দেখা যায়, কয়েকশ বিক্ষুব্ধ জনতা বিমানবন্দরের টার্মিনালে হামলা চালাচ্ছে। তাদের মধ্যে কিছু লোক ফিলিস্তিনি পতাকা সঙ্গে রেখেছে ও তারা সবাই ‘আল্লাহু আকবর’ বলে স্লোগান দিচ্ছেন। হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।

রুশ এভিয়েশন এজেন্সি রোসাভিয়াসিয়া জানিয়েছে, কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে হামলার এই ঘটনার পর বিমানবন্দরটি আগামী ৬ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ইহুদি ও ইসরায়েলিদের প্রতি সহিংসতার বিরুদ্ধে রাশিয়াকে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে।

বিবিসি বলছে, কাস্পিয়ান সাগরের পশ্চিম প্রান্তে অবস্থিত উত্তর ককেশাসের রাশিয়ান প্রজাতন্ত্র দাগেস্তান মূলত মুসলিম প্রধান। সেখানে প্রায় ৩১ লাখ মানুষ বসবাস করে। দাগেস্তান সরকার বলেছে, বিমানবন্দরে হামলার ঘটনায় বিশৃঙ্খলার অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। সূত্র: বিবিসি

https://twitter.com/i/status/1718698752158888122

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page