October 1, 2026, 9:39 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি বাহিনীর ১৩৬ গাড়ি ধ্বংস করেছে হামাসের আল-কাসেম ব্রিগেড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক উইং আল-কাসেম ব্রিগেড দাবি করেছে, গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত তারা ইহুদিবাদী দেশটির বাহিনীর ১৩৬টি গাড়ি ধ্বংস করেছে।

আল-কাসেমের মুখপাত্র আবু উবাইদা আল-আকসা টিভিতে জানান, ‌‘ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে আমরা ১৩৬টি ইসরায়েলি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংসের তথ্য নথিভুক্ত করেছি।’ খবর আনাদোলু, শিনহুয়ার।

বিমান হামলা জোরদার ও গণহত্যা চালানোর মাধ্যমে ইসরায়েলি বাহিনী জিম্মিদের মুক্তি দিতে বাধা দিচ্ছে বলেও উল্লেখ করেছেন আবু উবাইদা। কয়েকদিন আগে ১২ জিম্মিকে যে মুক্তি দেওয়া হওয়ার বিষয়টিও জানান তিনি।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে অভিমুখে হাজার হাজার রকেট বর্ষণ করে ইসরায়েলি বাহিনী। পাশাপাশি ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাস যোদ্ধারা। এতে ইসরায়েলের নিহত হয়েছে ১ হাজার ৪০০ জন। আহত ৩ হাজারের বেশি। এছাড়া, হামাসের যোদ্ধারা অন্তত ২৫০ জনকে জিম্মি করে রাখে।

এ ঘটনায় প্রতিশোধপরায়ণ হয়ে পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। যা এখনও চলছে। ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা এরই মধ্যে ছাড়িয়েছে ১০ হাজার। আহত হয়েছেন ২৫ হাজারের বেশি।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page