April 12, 2026, 11:06 pm
শিরোনামঃ
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী কৃষক কার্ডে যুক্ত হবে সময়োপযোগী নতুন নতুন সেবা : কৃষিমন্ত্রী ১৪ মে প্রকাশ হবে চুড়ান্ত ভোটার তালিকা খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত কুষ্টিয়ায় পীরকে পিটিয়ে হত্যা  গাজীপুরে স্ত্রীকে হত্যার করে পালানোর পর প্রতিবেশীকে ফোন করে লাশ উদ্ধারের অনুরোধ অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলেন মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দখলকৃত পশ্চিমতীরের নাবলুসে তিনি ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার  (৪ মে) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

তিনজনের মধ্যে দুজনের দেহ গুলিতে ক্ষতবিক্ষত হয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘দুজন শহীদের দেহের আকৃতি পুরোপুরি বিকৃত হয়ে গেছে। এ কারণে তাদের শনাক্ত করার বিষয়টি কঠিন হয়ে গেছে।’

এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল, তারা নাবলুসে কথিত অভিযান চালাচ্ছে।

নিহতরা এক ব্রিটিশ-ইসরায়েলি মা ও তার দুই মেয়েকে গুলি করে হত্যা করেছিল বলে দাবি করেছিল ইসরায়েল।

গত ৭ এপ্রিল পশ্চিমতীরে ইসরায়েলিদের অবৈধ বসতি হামরায় বন্দুকধারীর গুলিতে মা-মেয়েসহ তিনজন নিহত হন। ওই সময় পবিত্র আল-আকসা মসজিদের ভেতর ফিলিস্তিনি মুসল্লিদের সঙ্গে ইসরায়েলি দখলদার বাহিনীর সংঘর্ষ হয়েছিল। এর জেরে ইসরায়েলিদের ওপর হামলার ঘটনা ঘটে।

ইসরায়েলি সেনাবাহিনী এই তিন ফিলিস্তিনিকে হত্যার ব্যাপারে জানিয়েছে, বৃহস্পতিবার সকালে নাবলুসে অভিযানে যায় তারা। সেখানে এ তিনজনের সঙ্গে প্রচণ্ড গোলাগুলি হয়। তারা জানিয়েছে নিহতরা হলেন হাসান কাতনানি, মোয়াজ মারসি এবং ইব্রাহিম হুরা।

তবে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো কারও নাম পরিচয় প্রকাশ করেনি।

দখলকৃত পশ্চিমতীরের নাবলুসে প্রায় প্রতি রাতে অভিযানে আসে ইসরায়েলি সেনারা। এ কারণে প্রতিদিনই কেউ না কেউ গুলিতে প্রাণ হারাচ্ছেন। সূত্র: এপি

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page