October 1, 2026, 3:44 pm
শিরোনামঃ
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার ; অভিযানকে ‘নরকে ব্যয়বহুল অভিযান’ বললেন ট্রাম্প পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ২২ জন নিহত দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলি সৈন্যদের অবস্থানে লেবাননের হিজবুল্লাহর হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হামাসের সাথে চলমান যুদ্ধের মাঝে ইসরায়েলের উত্তরাঞ্চলে আবারও গোলাবর্ষণ করেছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ। সোমবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় সামরিক চৌকিতে এই হামলা হয়েছে বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে ইসরায়েলি সামরিক বাহিনীর সীমান্ত চৌকিতে হিজবুল্লাহর হামলার খবর দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহর সদস্যরা ইসরায়েলের উত্তর সীমান্তের একটি সেনা অবস্থানে গোলাবর্ষণ করেছে।

তবে হিজবুল্লাহর এই হামলা ইসরায়েলের কোনও হতাহত হননি বলে জানিয়েছে আইডিএফ। হামলার জবাবে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে কামান থেকে গোলাবর্ষণ করেছেন ইসরায়েলি সৈন্যরা। একই সময়ে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একটি স্থাপনাকে লক্ষ্যবস্তুতে পরিণত করার দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননে হিজবুল্লাহর একটি ‘সামরিক স্থাপনায়’ হামলার ভিডিও প্রকাশ করেছে। তিন সপ্তাহ আগে গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ প্রায় প্রত্যেকদিনই হামলা-পাল্টা হামলা চালিয়ে আসছে। সীমান্ত সংঘাতে এখনও পর্যন্ত ৪৬ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত এবং আরও ৪৩ জন আহত হয়েছেন বলে সশস্ত্র এই গোষ্ঠীটি জানিয়েছে।

এছাড়া সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সীমান্তে ৪২টি পয়েন্টে ৮৪টি হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, হিজবুল্লাহর হামলায় তাদের অন্তত সাত সেনা নিহত হয়েছে।

এদিকে, সোমবার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের সাথে যুদ্ধরত হামাসের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন লেবাননের গোয়েন্দা প্রধান আব্বাস ইব্রাহিম। লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলছে, গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আব্বাস ইব্রাহিমকে অবগত করেছেন হামাসের প্রতিনিধিরা।

এ হামাস কর্মকর্তারা গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল আক্রমণের যেকোনো প্রচেষ্টা মোকাবিলা করার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন। সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page