April 5, 2026, 7:23 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলী সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের ইয়াজান ওমর জামিল খাসিব (২৩)। ইসরায়েলের দখলকৃত পশ্চিমতীরের রামাল্লার কাছে উত্তরাঞ্চলীয় এল-বিরেহ শহরে শুক্রবার (১৭ মার্চ) এই ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঘোষণা থেকে বিষয়টি জানা গেছে। শনিবার (১৮ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাদের দাবি, ছুরি নিয়ে তাদের ওপর হামলা করেছিলেন ওমর। তবে ইসরায়েলি সেনাদের কেউ তেমন আহত হয়নি। ইসরায়েলের সামরিক বাহিনীর মতে, ওমরের ওপর সন্দেহ হলে তার পরিচয় জানতে চায় ইসরায়েলি সেনারা। এরপরে তিনি ছুরি দিয়ে তাদের ওপরে হামলা করলে তারা গুলি করে। এতে যুবকের মৃত্যু হয়।

এ বছরের শুরু থেকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষে শিশুসহ অন্তত ৮৪ ফিলিস্তিনি এবং ১৪ ইসরায়েলি নাগরিক প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১৬ মার্চ) পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক কিশোরসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়। এক সপ্তাহ আগেও জেনিন শহরে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে হত্যার ৪৮ ঘন্টারও কম ব্যবধানে একই শহরে আরও ৬ জন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page