November 28, 2026, 8:07 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা ট্যাঙ্ক ধ্বংস করেছে হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের আরও একটি ট্যাঙ্ক ধ্বংসের দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন হিসেবে ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালায় তারা।

এর আগেও ইসরায়েলে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সংগঠনটি। জবাবে প্রায়ই পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী।

বলা হয়েছে, ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করা হয়েছে। এতে ইসরায়েলের একটি মারকাভা ট্যাঙ্ক ধ্বংস হয়েছে।

হাদাব ইয়ারন সাইটের কাছে কারান্তিনা পাহাড়ে দখলদারদের হারমন সামরিক ফাঁড়ি ও একটি ইসরায়েলি পদাতিক বাহিনীর ওপরও হামলার দাবি করেছে হিজবুল্লাহ।

এদিকে গাজাজুড়ে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। কারণ প্রধান টেলিকমিউনিকেশন সরবরাহকারীর জ্বালানি শেষ হয়ে গেছে। বন্ধ রয়েছে জেনারেটর।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাজার হাজার নারী ও শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে। কারণ ইসরায়েলি বাহিনী তৃতীয় রাতের মতো আল-শিফায় অভিযান চালিয়ে যাচ্ছে। সূত্র: প্রেসটিভি

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page