August 19, 2026, 7:36 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষ কমান্ডার নিহত

ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় মাটির সঙ্গে মিশে গেছে গাজার অনেক ভবন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি জানিয়েছেন, রাতব্যাপী চালানো তাদের বিমান হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন।

নিহত ওই কমান্ডার হামাসের রকেট বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছেন হাগারি। তিনি বলেছেন, ‘আমরা গাজা উপত্যকায় হামলা থামাচ্ছি না। রাতভর চালানো হামলায় হামাসের রকেট বাহিনীর উপ-কমান্ডারসহ বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন।’

এছাড়া স্থল হামলার আগে গাজায় বিমান হামলার তীব্রতা বাড়ানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি। ইসরায়েলের বর্তমান লক্ষ্য হলো— বিমান হামলা চালিয়ে হামাসকে যতটা সম্ভব দুর্বল করে দেওয়া। যেন যখন গাজার ভেতর তাদের সেনারা প্রবেশ করবে তখন তারা কম ক্ষয়ক্ষতির শিকার হয়।

তিনি বলেছেন, ‘যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসেবে, সেনাদের উপর হুমকি কমাতে আমরা গাজায় হামলার তীব্রতা বাড়াচ্ছি।’

প্রতিরক্ষা বাহিনীর এ মুখপাত্র আরও বলেছেন, ‘রাজনৈতিক পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, আইডিএফের জন্য সবচেয়ে ভালো পরিস্থিতি যখন সৃষ্টি হবে তখন আমরা যুদ্ধের পরবর্তী ধাপে (স্থল হামলা) যাব।’

এদিকে গত ৭ অক্টোবর ইসরায়েলের অবৈধ বসতিগুলো লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সেই হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি বাহিনী দুই সপ্তাহের বেশি সময় ধরে অব্যাহতভাবে গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। তাদের এসব হামলায় এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে হামাসের কয়েকজন যোদ্ধা ও কমান্ডারও রয়েছেন। সূত্র: টাইমস অব ইসরায়েল

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page