November 6, 2026, 6:46 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে : ইরানের সশস্ত্র বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রায় এক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে আগ্রাসন অব্যাহত থাকায় ইসরায়েলের ওপর আরও কঠোর আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি।
বৃহস্পতিবার (১৯ জুন) শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন, ‘আল্লাহর সাহায্যে, আমরা আক্রমণকারী ইহুদিবাদী সরকারের যে কোনো লক্ষ্যবস্তুতে ক্রমাগত আক্রমণ করব। আমরা আমাদের সামনে কোনো সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি না।’

মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পসের অ্যারোস্পেস ফোর্সের একটি ঘাঁটি পরিদর্শন করার সময় মুসাভি এই মন্তব্য করেন। তিনি ঘাঁটিতে থাকা বাহিনীর উচ্চ মনোবল এবং পূর্ণ প্রস্তুতির প্রশংসা করেন।

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের আগ্রাসনের জবাবে গত কয়েকদিন ধরে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নির্ভুল ও ধ্বংসাত্মক হামলা চালানোর জন্য তিনি আইআরজিসির মহাকাশ বাহিনীর প্রশংসা করেন।

এর আগে বুধবার রাতে আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র বাহিনী ইসরায়েলের লক্ষ্যবস্তুতে একটি নতুন ধরণের শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো ‘সেজ্জিল’ মডেলের একটি শক্তিশালী অস্ত্র, যা দ্বি-পর্যায়ের, দীর্ঘ দূরত্বের এবং অতি-ভারী।

গত ১৩ জুন রাতে বিনা প্ররোচনায় আগ্রাসন চালিয়ে ইসরায়েল ইরানে আক্রমণ করে, যার মধ্যে তেহরানের আবাসিক ভবনও অন্তর্ভুক্ত ছিল। লক্ষ্যবস্তু হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় এবং ঘরবাড়ি সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরা প্রাণ হারান।

ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি একই দিন নতুন সামরিক কমান্ডার নিয়োগ করেন এবং বলেন যে, ইসরায়েলের জীবন অন্ধকার হয়ে যাবে। এর কিছুক্ষণ পরেই ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি-অধিকৃত অঞ্চলের অভ্যন্তরে শাস্তিমূলক হামলা শুরু করে, তেল আবিব এবং হাইফাসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ছোঁড়ার মাধ্যমে আঘাত করে।

এরপর গত মঙ্গলবার ইরানের মেজর জেনারেল মুসাভি বলেন, সশস্ত্র বাহিনী শিগগিরই ‘প্রতিরোধমূলক হামলা’ থেকে ‘শাস্তিমূলক হামলার’ দিকে এগিয়ে যাবে।

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page