October 26, 2026, 7:30 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে টোকিওতে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবপাচার প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন : রেলমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জুলাইয়ে ‘কোটা’ ছাত্র আন্দোলনের পক্ষে ছিল : আইনজীবী নারায়ণগঞ্জে স্ট্যান্ড দখল নিয়ে অটোরিকশাচালকদের দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত রংপুরে শিক্ষকের ছেলেকে চোর সন্দেহে গণপিটুনিতে হত্যার অভিযোগ সৌদি-তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান নোবেল না পাওয়ায় ক্ষুব্ধ, নরওয়েকে ‘জঘন্য দেশ’ বলে আখ্যা ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের  রাজধানী তেল আবিবে রকেট হামলা চালিয়েছে হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের  রাজধানী তেল আবিব শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা চালানো হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকা থেকে তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে হামাস। তবে ইসরায়েলের কেন্দ্রীয় এই শহেরে রকেট হামলার কোনও সাইরেন বাজানো হয়নি। যে কারণে শহরটির বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তেল আবিবের বাসিন্দারা বিশাল বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল-১৩ বলছে, গাজা থেকে ধেয়ে আসা একটি রকেট সমুদ্রে পড়ে গেছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর স্থল অভিযানের আশঙ্কায় গাজা উপত্যকার উত্তরের প্রায় ১০ লাখ বাসিন্দা দক্ষিণের দিকে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গত কয়েক দিন ধরে চলমান যুদ্ধে অন্তত ১৯৯ ইসরায়েলিকে অপহরণ করেছে হামাস।

অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই হামলায় নিহত হয়েছেন আড়াই হাজারেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও অন্তত ৯ হাজার ৬০০ জন। ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিখোঁজ হয়েছেন আরও কমপক্ষে এক হাজার ফিলিস্তিনি।

অন্যদিকে, হামাসের হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ১ হাজার ৪০০ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ২৮৬ জন সেনাসদস্যও রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, আলজাজিরা।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে অক্টোবর, ২০২৬
  • ১১ই কার্তিক, ১৪৩৩
  • ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page