October 3, 2026, 11:29 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল ‘যুদ্ধের মধ্যে’ রয়েছে : নেতানিয়াহু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামপন্থি রাজনৈতিক গোষ্ঠী হামাস ইসরায়েলে আজ শনিবার ভোর থেকে আকস্মিক অতর্কিত হামলা চালিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, শনিবার ভোরে হামাসের আকস্মিক হামলার পর দেশ ‘যুদ্ধের মধ্যে’ রয়েছে।

এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের নাগরিকরা, আমরা যুদ্ধে আছি। কোনো অপারেশনে নয়, রাউন্ডে নয়, যুদ্ধে।’

হামাস দাবি করেছে, তারা গাজা থেকে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, দুই হাজার ২০০ রকেট হামলার ঘটনা ঘটেছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত ও অন্তত ১০০ জন আহত হয়েছেন বলে আশঙ্কা করা হয়েছে। ইসরায়েলের প্রেসিডেন্ট ইতিমধ্যে একে ইসরায়েলের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতি বলে উল্লেখ করেছেন। এ ছাড়া অন্যদিকে নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে এরই মধ্যে যুদ্ধ প্রস্তুতির ঘোষণা দিয়েছে ইসরায়েল। সেইসঙ্গে সেনা সমাবেশের ডাক দেওয়া হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে।

ইসরায়েল–গাজা সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলের দিকে প্রবেশ করেছে ফিলিস্তিনিরা

এদিকে হামলার পর এক ব্রিফিংয়ে ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল রিচার্ড হেচট বলেছেন, হামাসেরে যোদ্ধারা প্যারাগ্লাইডার ব্যবহার করে স্থল, সমুদ্র ও আকাশপথে গাজা থেকে ইসরায়েলে প্রবেশ করেছে।

আইডিএফ-এর কাছে হামলার বিষয়ে আগাম সতর্কতা ছিল কিনা সে সম্পর্কে সাংবাদিকদের বারবার প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন হেচট।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, হামাসের বিরুদ্ধে ইসরায়েল এ যুদ্ধে জিতবে। আজ সকালে হামাস বড় ধরনের ভুল করেছে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। প্রতিটি জায়গা থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী তাদের বিরুদ্ধে লড়ছে। আমি সকলে ইসরায়েলিদের বলব তারা যেন নিরাপত্তা নির্দেশনা মেনে চলে। ইসরায়েল রাষ্ট্র এ যুদ্ধে জিতবে।

ইসরায়েলি সামরিক গাড়ির পাশে ফিলিস্তিনিদের উদযাপন

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের ওপর কয়েক বছরের মধ্যে এটি হামাসের সবচেয়ে বড় ধরনের হামলা। অন্যদিকে গাজাতেও হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। ফিলিস্তিন স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল বাহিনীর হামলায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। ইসরায়েল বলছে, গাজায় হামাসের স্থাপনা লক্ষ্য করে যুদ্ধ বিমান দিয়ে হামলা চালানো হচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page