November 8, 2026, 7:18 pm
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত মাগুরায় জাতীয় সমবায় দিবস ও পণ্য প্রদর্শনী মেলা অনুষ্ঠিত যশোর ডিসি কার্যালয়ের সামনে বিয়ের সাজে ১৬ বছরের কিশোরী ; ২ জন আটক যশোরের শার্শায় এ্যালকোহল পানে যুবকের মৃত্যু এনজিওর সঙ্গে টিকতে সমবায়ের আমূল পরিবর্তন ও আইন পর্যালোচনা জরুরি : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দেশে ফেরানোর ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টা মাথায় রাখতে হবে : আইনমন্ত্রী ৩৫ টাকা দরে ৩ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার : খাদ্যমন্ত্রী প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট : ইসি সচিব চট্টগ্রামে রেস্টুরেন্টে খাবার আগে দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ; মহাসড়ক অবরোধ জয়পুরহাটের ডিসিকে অপসারণে জেলা ছাত্রদলের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলের বর্বরোচিত বিমান হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত গাজার ৭ম শতকের ওমরি মসজিদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরায়েলের বর্বরোচিত বিমান হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি হামলা থেকে বাদ যাচ্ছে না সেখানকার স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা এবং এমনকি হাসপাতালও।

আর চলমান এই সংঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার প্রাচীনতম মসজিদ। ৭ম শতকে চালু হওয়া ঐতিহাসিক এই মসজিদে ইসরায়েলি সামরিক বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকমী সশস্ত্র গোষ্ঠী হামাস।

শনিবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের মধ্যে গাজার গ্রেট ওমরি মসজিদের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধুমাত্র মসজিদটির মিনার এখনও অক্ষত অবস্থায় রয়েছে। এছাড়া একটি ভিডিও ফুটেজেও মসজিদটির বর্তমান অবস্থা উঠে এসেছে। ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেছে বিবিসি।

এদিকে প্রাচীন ও ঐতিহাসিক এই মসজিদে হামলার মতো ‘জঘন্য, বর্বর অপরাধ’ করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছেন হামাস কর্মকর্তারা। তবে ইসরায়েলি সেনাবাহিনী এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

বিবিসি বলছে, ঐতিহাসিক এই মসজিদটি ৭ম শতাব্দীতে চালু করা হয়। এর আগে এখানে বাইজেন্টাইন গির্জা ছিল। গাজা শহরের পুরোনো অংশে অবস্থিত এই মসজিদটি অতীতে একবার ভূমিকম্পসহ বিভিন্ন সংঘর্ষে বেশ কয়েকবার ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু প্রতিবারই মসজিদটি পুনর্নির্মিত হয়।

মসজিদটিকে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরের (রা.) নামে নামকরণ করা হয়।

গাজার হামাস পরিচালিত পুরাকীর্তি মন্ত্রণালয় ইসরায়েলের বিরুদ্ধে ভূখণ্ডটির ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানগুলোতে বোমা হামলার অভিযোগ এনেছে। যদিও জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোকে এই ধরনের স্থাপনা রক্ষায় সাহায্য করার কথা জানিয়েছে।

অন্যদিকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে তাদের যোদ্ধাদের আড়াল করার জন্য মসজিদ, স্কুল এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ব্যবহার করার অভিযোগ করেছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

মাঝে হামাসের সাথে এক সপ্তাহব্যাপী মানবিক বিরতির পর গত সপ্তাহ থেকে গাজা উপত্যকায় পুনরায় বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। বিরতির পর শুরু হওয়া এই অভিযানে গাজায় হামলা আরও তীব্র করেছে দখলদার সেনারা।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক সামরিক অভিযান শুরু করার পর থেকে সেখানে কমপক্ষে ১৭ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আরও ৪৬ হাজার মানুষ বেশি আহত হয়েছেন।

নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে কমপক্ষে ৭ হাজার ১১২ জন শিশু এবং ৪ হাজার ৮৮৫ জন নারী রয়েছেন। এছাড়া ভূখণ্ডটিতে এখনও প্রায় ৭ হাজার ৬০০ জন নিখোঁজ রয়েছেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page