September 27, 2026, 3:44 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইয়েমেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেন ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এ নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে বীরশেবা, দিমোনা এবং আশেপাশের শহরগুলোতে সতর্কতা সাইরেন বাজানো হয়েছে। শনিবার (২৮ জুন) টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে কাজ করছে। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরান সমর্থিত ইয়েমেনি হুথি বিদ্রোহীরা এই হামলা চালিয়েছে।

আইডিএফ কিছুক্ষণ পর জানায়, তারা হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে। এ ছাড়া এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে এসলামশাহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে শনিবার (২৮ জুন) ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page