November 28, 2026, 10:44 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইসরায়েল-ইউক্রেনকে সহায়তার ১০৫ বিলিয়ন ডলারের বিল আটকে গেল মার্কিন সিনেটে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা দেওয়ার লক্ষ্যে অতিরিক্ত ১০৫ বিলিয়ন ডলারের বিল উত্থাপন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিলটি মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে পাস হয়ে গেলেও উচ্চকক্ষ সিনেটে গিয়ে আটকে গেছে। সিনেটে বাইডেনের দল ডেমোক্র্যাটদের প্রাধান্য থাকলেও বিলটি পাস হয়নি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার জো বাইডেন উত্থাপিত বিলটি আটকে দেয় সিনেট। বাইডেন উত্থাপিত এই সহায়তা বিলের অধিকাংশ অর্থই ইসরায়েল ও ইউক্রেনকে সহায়তা হিসেবে দেওয়ার কথা ছিল। সিনেটে বিলটি পাসের জন্য ৬০ জন সিনেটরের সমর্থন প্রয়োজন ছিল, কিন্তু তা হয়নি।

বিলটির পক্ষে ও বিপক্ষে ভোট পড়ে যথাক্রমে ৪৯ ও ৫১টি। স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্স বিলটির বিপক্ষে ভোট দেন। স্যান্ডার্স স্বতন্ত্র হলেও তিনি ডেমোক্রেটিক ককাসে যুক্ত। আগেই জানিয়েছিলেন, তিনি এই বিলে ডেমোক্র্যাটদের পক্ষে থাকবেন না। এই অবস্থায় এই সহায়তা প্যাকেজের ভবিষ্যৎ ধোঁয়াটে হয়ে গেছে।

বার্নি স্যান্ডার্স এই অতিরিক্ত সহায়তা বিলের বিরোধিতা করে বলেন, ‘আমি এই প্যাকেজের বিরুদ্ধে ভোট দিয়েছি। কারণ আমি বিশ্বাস করি না যে—কট্টর ডানপন্থী নেতানিয়াহু সরকারকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অমানবিক যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অতিরিক্ত ১০ দশমিক ১ বিলিয়ন ডলার দেওয়া উচিত।’

এক বিবৃতিতে বার্নি স্যান্ডার্স বলেন, ‘৭ অক্টোবর তাদের ওপর হামলাকারী হামাস সন্ত্রাসীদের বিরুদ্ধে আত্মরক্ষার পূর্ণ অধিকার ইসরায়েলের রয়েছে। কিন্তু হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি পুরুষ, নারী ও শিশুদের হত্যা করার আইনগত বা নৈতিক অধিকার তাদের নেই।’

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page