October 17, 2026, 6:20 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসলামী আন্দোলনের কর্মীদের বৈশিষ্ট্য সম্পর্কে কোরআনের আয়াত ও হাদীসে রসুল (সঃ) এর বাংলা অর্থ

“তাদের বৈশিষ্ট্য হল। তারা রাগকে হযম করে এবং লোকজনের সঙ্গে ক্ষমার নীতি অবলম্বন করে চলে। মহান আল­াহর তা’আলা এ ধরনের সৎকর্মশীলদের ভালবাসেন। (সূরা  ঃ আল-ইমরান ঃ আয়াত ঃ ১৩৪)
”হে নবী নম্রতা ও ক্ষমাশীলতার নীতি অবলম্বন করুন। ন্যায়সঙ্গত কাজের উপদেশ দান করতে থাকুন এবং মুর্খ লোকদের এড়িয়ে চলুন। (সূরা ঃ আরাফ ঃ আয়াত ঃ ১৩৯)
“ভালো ও মন্দ সমান নয়। তুমি ভালোর দ্বারা মন্দকে প্রতিরোধ কর। অবশেষে তোমার ও অন্যের মধ্যে যে শত্র“তা ছিল তা এমন হয়ে যাবে যেন পরম বন্ধু। আর এমন সফল তারই ভাগ্যে জোটে যে বিশেষ ধৈর্য ও সহনশীল চরিত্রের অধিকারী এবং যে বিরাট সৌভাগ্যশীল।” (সূরা ঃ হা-মীম আইন সোয়াদঃ আয়াত ঃ ৩৪-৩৫)

১. হযরত ইবনে আব্বাস রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম আশাজ্জে কায়েসকে বলেছিলেন, তোমার মাঝে এমন দুইটি গুণ বা অভ্যাস রয়েছে যা, স্বয়ং মহান আল­াহ তা’আলাও পছন্দ করেন ও ভালবাসেন। একটি হল ধৈর্ষ ও সহনশীলতা, অপরটি হল ধীরস্থিরতা। (মুসলিম শরীফ)
২. হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল­াহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম ইরশাদ করেছেন, মহান আল­াহ তা’আলা নিজে ব্যক্তিগতভাবে কোমল ও মেহেরবান। তাই প্রত্যেকটি কাজে কোমলতা ও সহানুভূতিশীল নীতি পছন্দ করেন। (বোখারী ও মুসলিম শরীফ)
৩. হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল­াহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম ইরশাদ করেছেন, মহান আল­াহ তা’আলা নিজেই কোমল ও সহানুভূতিশীল। তিনি কোমলতা ও সহানুভূতিশীলতাকে ভালবাসেন। তিনি কোমলতার মাধ্যমে ঐ জিনিদস দান করেন যা কঠোরতার দ্বারা দেন না। তথা কোমলতা ছাড়া অন্য কিছু দ্বারাই তিন তা দেন না। (মুসলিম শরীফ)
৪. হযরত আয়েশা সিদ্দীকা রাদিয়াল­াহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম ইরশাদ করেছেন, যে জিনিসে কোমলতা থাকে, কোমলতা সেটিকে সৌন্দর্যমন্ডিত করে দেয়। আর জিনিস হতে কোমলতা ছিনিয়ে নেয়া হল সেটাই দোষ ও ত্র“টিযুক্ত হয় না। (মুসলিম শরীফ)
৫. হযরত আবূ হুরায়রা রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক গ্রামবাসী মসজিদে প্রস্রাব করে দিল। তখন লোকজন তাকে মারধর করার জন্য উঠে দাঁড়াল, রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম ইরশাদ করলেন, লোকটিকে ছেড়ে দাও। আর তার প্রস্রাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। কারণ তোমাদেরকে সহজ নীতি অবলম্বন-এর ধারক হিসেবে দুনিয়ায় পাঠানো হয়েছে। কঠোর নীতির ধারক হিসেবে নয়। (বোখারী শরীফ)
৬. হযরত আনাস রাদিয়াল­াহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসুলুল­াহ সল­াল­াহু আলাইহি ওয়া সাল­াম ইরশাদ করেছেন, তোমরা সহজ নীতি ও আচরণ অবলম্বন কর। কঠোরভাবে কোন নীতি অবলম্বন করবে না। সুখবর শোনাতে থাক। পরস্পরের প্রতি ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি করো না। (বোখারী ও মুসলিম শরীফ)

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page