April 5, 2026, 10:31 am
শিরোনামঃ
বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান মার্কিন হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এআই সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

ইসি ঘোষিত রোডম্যাপ সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীলনকশা : জামায়াত নেতা ডা. তাহের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীলনকশা’ বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে কুমিল্লায় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

ডা. তাহের বলেন, “প্রচলিত পদ্ধতি ও নতুন পিআর পদ্ধতি; দুটোর মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা ইসির বড় ধরণের অপরাধ। নির্বাচন কমিশন ও সরকারকে রিফর্ম চার্টারের মাধ্যমে আগামী নির্বাচন করতে বাধ্য করবে জামায়াতে ইসলামী।”

এর আগে গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। রোডম্যাপ অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে, যা চলবে অক্টোবর পর্যন্ত। এ ছাড়া নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করার পরিপল্পনা রয়েছে ইসির।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page