April 6, 2026, 6:23 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইহুদিবাদীদের বর্বরতার সাক্ষ্য ; খান ইউনুসের নাসের হাসপাতালেও গণকবরের সন্ধান ; ৫০ লাশ উদ্ধার 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বর্বরতার সাক্ষ্য বহন করছে পুরো গাজা উপত্যকা। মৃতপুরীতে পরিণত হওয়া এই জনপদের খান ইউনুস শহরের নাসের হাসপাতালের চত্বরে ফিলিস্তিনের ডিফেন্স টিমের সদস্যরা একটি গণকবর সন্ধান পেয়েছেন।

এরইমধ্যে সেখান থেকে ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে যাদেরকে বর্বর ইহুদিবাদী সেনারা হত্যা করে তাদের এই অপরাধযজ্ঞ লুকানোর জন্য গণকবর দিয়েছে। এর আগে গাজার আশ-শিফা হাসপাতাল চত্বরে একইভাবে গণকবরের সন্ধান পাওয়া গেছে।

গাজার সিভিল ডিফেন্স গতকাল (শনিবার) এক বিবৃতিতে জানিয়েছে, “আমাদের টিমের সদস্যরা অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রেখেছেন। আশা করা যায় আগামী কয়েকদিনের ভিতরেই বাকি শহীদদের সন্ধান পাওয়া যাবে যার সংখ্যা উল্লেখযোগ্য।”

ইসরাইলের বর্বর সেনারা গাজার খান ইউনুস শহরের নাসের হাসপাতালে গত ফেব্রুয়ারি মাসে আগ্রাসন শুরু করে। হাসপাতাল কমপ্লেক্সের ওপর তারা ব্যাপকভাবে বোমাবর্ষণ করে। সে সময় তারা সেখানে হামাস যোদ্ধাদের অবস্থানের অভিযোগ করেছিল।

গত ৭ এপ্রিল ইহুদিবাদী বাহিনী খান ইউনুস শহর থেকে সেনা প্রত্যাহার করে। এরপর শহরটি থেকে উদ্বাস্তু হয়ে যাওয়া লোকজন নিজেদের ঘরবাড়িতে ফিরে আসতে শুরু করে তবে ফিরে এসে তারা প্রকৃতপক্ষে তেমন কোনো বসতবাড়ি খুঁজে পায়নি, পেয়েছে শুধুমাত্র ধ্বংসস্তূপ।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page