September 29, 2026, 10:08 am
শিরোনামঃ
মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইহুদিবাদী ইসরাইলের দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা দখলদার ইহুদিবাদী ইসরাইলের কাফর শুবা মালভূমির দুটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা কাফর শুবার উচ্চভূমিতে অবস্থিত দখলদার সেনাদের সামাকে সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে কাঙ্খিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

অন্য একটি বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, কাফর শুবা মালভূমির রামসা সামরিক ঘাঁটিতে তাদের যোদ্ধারা ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং এ ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সঠিকভাবে আঘাত হানে। দামেস্কের কন্সুলেট ভবনে ইসরাইলি হামলার কারণে যখন ইরান ও ইসরাইলের মধ্যে প্রচণ্ড সামরিক উত্তেজনা বিরাজ করছে তখন হিজবুল্লাহর পক্ষ থেকে এসব ক্ষেপণাস্ত্র হামলা হলো।

লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর দখলদার সেনারা দক্ষিণ লেবাননের আল-খাইয়াম শহরে বোমাবর্ষণ করেছে। এছাড়া, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় ইসরাইলি জঙ্গিবিমান থেকে বোমা হামলা অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page