October 8, 2026, 4:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

ইহুদিবাদী ইসরাইলের পতাকা খুলে ফেলে দিল কাক ; ভিডিও ভাইরাল (ভিডিও লিঙ্ক নিচে)

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দখলদার ইহুদিবাদী ইসরাইলের পতাকা ঠোকরাতে ঠোকরাতে খুলে ফেলে দিচ্ছে কাক- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। এটি শেয়ার করে অনেক ফিলিস্তিনি বলছেন, ইসরাইলের ধ্বংসযজ্ঞ ও দখলদারিত্ব মেনে নিচ্ছে না অবুঝ কাকও।

পতাকাটি ফিলিস্তিনে ইসরাইলের অধিকৃত একটি ভবনের ছাদে টাঙানো ছিল বলে আরব নিউজের খবরে বলা হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি লৌহদণ্ডের মাথায় টাঙানো রয়েছে ইসরাইলি পতাকা। এ সময় সেখানে একটি কাক উড়ে এসে বসে। বসেই পতাকা ঠোকরাতে ও টানতে থাকে। এভাবে একের পর এক চেষ্টায় শেষ পর্যন্ত সফল হয় কাকটি। লৌহদণ্ড থেকে ইসরাইলের পতাকাটি খুলে নিচে ফেলে দেয় সে।

পতাকা খুলে ফেলার পরও চলে যায়নি কাকটি। বরং বীরদর্পে লৌহদণ্ডের ওপর বসে থাকতে দেখা যায় তাকে।

অভাবনীয় এ ঘটনাটি দেখতে কিছু ফিলিস্তিনি জড়ো হয়েছিলেন সেখানে। কাকটি তার মিশনে সফল হওয়ার পর পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা।

ফিলিস্তিনি সার্জন তারিক শাদিদ কাকের কীর্তি দেখে টুইটারে লিখেছেন- ‘পাখিটি ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতিরোধের প্রতীক।’

https://media.parstoday.ir/video/4c3lc7bb8121e72a5xp.mp4

 

 

 



Our Like Page