October 1, 2026, 1:45 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইহুদিবাদী ইসরাইলের হামলায় অকার্যকর হয়ে গেছে দামেস্ক বিমানবন্দর ; ক্ষেপণাস্ত্র ভূপাতিত

সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইল আবারো সিরিয়ার দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর বিমান হামলা চালিয়েছে। হামলায় বিমানবন্দরের রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে সেখানে ফ্লাইট উঠানামা করানো সম্ভব হচ্ছে না।

সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, দামেস্ক বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই বিমানবন্দরের আসা সমস্ত বিমানকে আলেপ্পো এবং লাতাকিয়া বিমানবন্দরে পাঠিয়ে দেয়া হচ্ছে।

গত মাসে দামেস্ক বিমানবন্দরে একই ধরনের হামলা চালিয়েছিল ইহুদিবাদী ইসরাইল। তাতে বিমানবন্দরটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষয়ক্ষতি ঠিক করে বিমানবন্দরটি চালু করার কয়েক ঘন্টার মধ্যেই ইসরাইল সেখানে নতুন করে হামলা চালায়।

গত ২২ অক্টোবর ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে হামলা চালায়। এতে দুটি বিমানবন্দরই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এর আগে ১২ অক্টোবর দুই বিমানবন্দরে এবং ১৪ অক্টোবর আবারো আলেপ্পে বিমানবন্দরে ইসরাইল হামলা চালায়।

এদিকে, সিরিয়ার সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইহুদিবাদী ইসরাইলের ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপতিত করেছে। এসব ক্ষেপণাস্ত্র অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ছোঁড়া হয়েছে বলে সিরিয়ার সামরিক বাহিনী জানায়। বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইলি হামলায় কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page