September 30, 2026, 2:34 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ইহুদিবাদী ইসরায়েলকে বয়কট করল গিনেস বুক কর্তৃপক্ষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস প্রতিষ্ঠান ঘোষণা করেছে, তারা ইহুদিবাদী ইসরায়েলের রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো আর পর্যালোচনা করবে না।

গিনেস রেকর্ডস প্রতিষ্ঠানটি ইহুদিবাদী ইসরায়েল থেকে একটি নতুন রেকর্ড নিবন্ধনের আবেদন পাওয়ার পর জানিয়েছে, তারা বর্তমানে ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো কোনো আবেদন পর্যালোচনা করছে না।

পার্সটুডে জানিয়েছে, কিডনি দানকে উৎসাহদানকারী একটি ইসরায়েলি প্রতিষ্ঠান গিনেস রেকর্ডসে একটি আবেদন জমা দেওয়ার পর তারা জানায় যে, এই আবেদনটি তারা পর্যালোচনা করবে না। দখলকৃত ভূখণ্ডে কিডনি দাতাদের সংখ্যার ভিত্তিতে এই প্রতিষ্ঠানের কাছে একটি রেকর্ড নিবন্ধনের অনুরোধ করা হয়েছিল।

গিনেস ওই সংগঠনের আবেদনের জবাবে একটি চিঠি পাঠায়, যেখানে বলা হয়েছে- “আমরা বর্তমানে ইসরায়েল থেকে রেকর্ড নিবন্ধনের আবেদনগুলো পর্যালোচনা করছি না।”

আজকের বাংলা তারিখ



Our Like Page