September 13, 2026, 6:40 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

ইহুদিবাদী সেনাদের হাতে নাবলুসে ১ ফিলিস্তিনি নিহত ; ৪ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনারা আবারো আগ্রাসন চালিয়েছে এবং এতে এক ফিলিস্তিনি তরুণ শহীদ ও চারজন আহত হয়েছেন। এ সময় ইসরাইল সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়।

আজ (বৃহস্পতিবার) সকালে একদল অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিকে এস্কর্ট দিয়ে নাবলুস শহরে অবস্থিত হযরত ইউসুফ (আ) এর মাজার দেখাতে নিয়ে যায় ইসরাইলি সেনারা। এ সময় তাদের সঙ্গে ইসরাইলের পুলিশ কমিশনার কোবি শাবতাই এবং অন্য কয়েকজন পুলিশ অফিসার ছিলেন।
এই উস্কানিমূলক পরিদর্শন কার্যক্রম থেকেই আজকের সংঘাত শুরু হয়।
ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরাইলি সেনাদের গুলিতে মারাত্মকভাবে আহত হন বাদের সামি মাসরি নামে ১৯ বছর বয়সী এক তরুণ। সাথে সাথে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয় কিন্তু সেখানে তার মৃত্যু হয়।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি এক বিবৃতিতে বলেছে, ইসরাইলি সেনাদের গুলিতে আরো ৪ ফিলিস্তিনি আহত হয়েছেন যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
বিবৃতিতে বলা হয়েছে, এর বাইরে আরো অন্তত ৩০ জন ফিলিস্তিনি ইসরাইলি সেনাদের ছোড়া টিয়ারগ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েন এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে ১২ বছরের একটি মেয়ে শিশু রয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি সেনাদের একটি আর্মার্ড বুলডোজার বোমা মেরে উড়িয়ে দেয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page