October 23, 2026, 4:40 pm
শিরোনামঃ
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও মন্ত্রী হঠাৎ অসুস্থ সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার কেরানীগঞ্জে নিজ ঘর থেকে নারী শিক্ষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার কক্সবাজারের উখিয়ায় অর্ধলক্ষাধিক ইয়াবাসহ ৩ জন আটক কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা ভারতের অরুণাচলে ‘সংঘাত পরিস্থিতি জারি’ রয়েছে : আইটিবিপির মহাপরিচালক যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলতঃ ‘পরজীবী’ সম্পর্কের উদাহরণ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম যশোরে সারের ডিলার নিয়োগে দলীয়করনে সংবাদ সম্মেলনে জামায়াতের ৫ এমপির তোপ
এইমাত্রপাওয়াঃ

ইয়েমেনে দুই দিনে তৃতীয়বারের মতো মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইয়েমেনে আবার হামলা চালিয়েছে লোহিত সাগরে মোতায়েন সন্ত্রাসী মার্কিন সেনারা। শনিবার আরব এই দেশটির পশ্চিমাঞ্চলীয় কৌশলগত হুদায়দা বন্দরে হামলা চালানো হয়। এ নিয়ে দু’দিনে ইয়েমেনে তিনবার হামলা চালাল মার্কিন বাহিনী। এর মধ্যে প্রথম হামলায় ব্রিটিশ সেনারা অংশ নিলেও পরের দু’বারের হামলা থেকে তারা সরে দাঁড়িয়েছে।

সানা-ভিত্তিক হুথি সমর্থিত জাতীয় ঐক্যমত্য সরকারের একটি সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে বলেছে, হুদায়দা বন্দরের বাইরে হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের একটি রকেট লঞ্চার সাইটে শনিবার হামলা চালায় মার্কিন সেনারা।  তবে হামলাটি জাহাজ থেকে নাকি বিমান থেকে চালানো হয়েছে তা স্পষ্ট নয়। হুদায়দা বন্দরের হামলায় কেউ হতাহত হয়নি বলে হুথি কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে শনিবার ভোররাতে মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস কারনি থেকে ইয়েমেনের রাজধানী সানার একটি রাডার স্থাপনা লক্ষ্য করে একাধিক টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ওই হামলার আগে শুক্রবার ভোররাতে ইয়েমেনের বেশ কয়েকটি স্থানে আগ্রাসন চালিয়েছিল ইঙ্গো-মার্কিন বাহিনী।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন জানায়, শনিবার ভোররাতে সানার আদ-দাইলামি বিমান ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে সানা-ভিত্তিক প্রশাসনের তথ্য উপমন্ত্রী নাসরেদ্দিন আমের জানিয়েছেন, হামলায় বিমান ঘাঁটিটির কোনো ক্ষতি হয়নি এবং কেউ আহতও হয়নি।

এদিকে আনসারুল্লাহ মুখপাত্র মোহাম্মাদ আব্দুস সালাম বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মার্কিন হামলা তাদেরকে ইসরাইলি মালিকানাধীন বা ইসরাইলগামি জাহাজে হামলা চালানো থেকে বিরত রাখতে পারবে না।

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী গত ১০০ দিন ধরে যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে লোহিত সাগর ও বাব আল-মান্দাব প্রণালিতে ইসরাইলি মালিকানাধীন বা ইসরাইলগামি জাহাজে হামলা চালিয়ে আসছে হুথি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনী।  সানাকে এ কাজে বিরত রাখতেই মূলত গত দু’দিনে দেশটিতে তিনবার আগ্রাসন চালালো গাজায় ইসরাইলি গণহত্যার প্রধান সহযোগী আমেরিকা।

 

আজকের বাংলা তারিখ

  • ২৩শে অক্টোবর, ২০২৬
  • ৮ই কার্তিক, ১৪৩৩
  • ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page