April 5, 2026, 10:16 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

ঈদযাত্রায় রেলওয়েকে সহযোগিতা করবে পুলিশ : আইজিপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ঈদযাত্রায় ট্রেনের ছাদে উঠে যাত্রীদের ভ্রমণ নয়। ছাদে যাত্রা থেকে বিরত রাখতে রেলওয়ে কর্তৃপক্ষকে পুলিশ সর্বাত্মক সহায়তা করবে।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স জামে মসজিদে পুলিশের বার্ষিক আযান ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পুলিশ। সড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থা সক্রিয় থাকবে।

ট্রেনের ছাদে ভ্রমণের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, আমাদের রেলওয়ে পুলিশ রয়েছে। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা যে সাপোর্ট চাইবে আমরা সেই সাপোর্ট দেবো। আমাদের ফোর্স মোতায়েন থাকবে, প্রয়োজন হলে ঈদে আরও ফোর্সের ব্যবস্থা করা হবে। আমরা যে ব্যবস্থা নিয়েছি তাতে করে সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আশা করি।

তিনি বলেন, যখন পদ্মা সেতু ছিল না, চন্দ্রার মোড়ে যখন একটি মাত্র রাস্তা দিয়ে যাতায়াত করতে হতো, তখন পুলিশ সদস্যরা দিন-রাত পরিশ্রম করে ঈদযাত্রা নির্বিঘ্ন করার কাজ করে যেতেন। রাজধানীর সঙ্গে সারাদেশে ঈদযাত্রায় অনেক প্রতিবন্ধকতা ছিল। বর্তমান সরকারের বহুমুখী উন্নয়নমূলক কার্যক্রমের ফলে ঈদযাত্রায় যানজট থেকে স্বস্তি মিলেছে। এখন আর কাউকে কষ্ট করতে হবে না।

পুলিশ প্রধান বলেন, ঈদের আগে সরকার একদিন ছুটি ঘোষণা করায় সড়কে কিছুটা চাপ কমবে কমবে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page