September 30, 2026, 12:51 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইরানে যুদ্ধের কারণে ফ্লাইট বাতিলের ফলে যেসব প্রবাসীর ভিসার শেষ হয়েছে, তাদের সাহায্য করতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় হটলাইন চালু করেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (৭ মার্চ) সকালে সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস এর উদ্যোগে হোলি উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ‘ভিসার মেয়াদ যাদের শেষ হয়েছে তারা মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার তাদের স্বাধ্য অনুযায়ী সাহায্য করবে। প্রবাসীদের এসব সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।’

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে যারা মারা গেছে, সেই খবর পাওয়া মাত্রই আমরা সে দেশের সরকারকে অবগত করেছি। প্রবাসীকল্যাণ মন্ত্রনালয় প্রতিনিয়ত এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও প্রতিনিয়ত খবর নিচ্ছেন।

মন্ত্রী আরিফুল হক আরও বলেন, হলি উৎসব মনিপুরী উৎসব। মনিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা রয়েছে। সরকার সেগুলো নিরসনের কার্যকর পদক্ষেপ নিবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page