October 15, 2026, 10:58 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ঈদের দিনেও রক্ত ঝরলো গাজায় ; ইসরায়েলি হামলায় শিশু ও নারীসহ ৬৪ জন  নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদের আনন্দের মাঝেও রেহাই পায়নি ফিলিস্তিনের গাজা উপত্যকা। পবিত্র ঈদুল ফিতরের দিন, ৩০ মার্চ, ইসরায়েলের বর্বর হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬৪ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ছিল শিশু ও নারীও।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিস শহরে ইসরায়েলি বাহিনীর একাধিক বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হন। এছাড়া, উপত্যকার অন্যান্য এলাকাতেও চালানো হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, রাফাহ থেকে ১৫ জন চিকিৎসাকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে, যাদের ইসরায়েলি বাহিনী গত সপ্তাহে হত্যা করেছিল। উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ওই হামলায় পাঁচটি অ্যাম্বুলেন্স ধ্বংস হয়েছে। পিআরসিএস এক বিবৃতিতে একে “মানবতার জন্য ভয়াবহ ট্র্যাজেডি” ও “যুদ্ধাপরাধ” বলে আখ্যা দিয়েছে।

গাজায় মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েল চলতি মার্চের শুরু থেকে গাজায় ত্রাণ প্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, ফলে খাদ্যের অভাবে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। আল-জাজিরার সাংবাদিক হিন্দ খোদারি বলেন, “যেখানে ঈদের দিনে সুস্বাদু খাবার খাওয়ার কথা ছিল, সেখানে ফিলিস্তিনিরা একবেলা খাবারের জন্য সংগ্রাম করছে।”

যুদ্ধবিরতি আলোচনা কার্যত থমকে গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসকে নিরস্ত্র করতে হবে ও নেতাদের গাজা ছাড়তে হবে বলে শর্ত দিয়েছেন। বরং যুদ্ধবিরতির পরিবর্তে হামলা আরও জোরদার করার হুমকি দিয়েছেন তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজারেরও বেশি। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিখোঁজদের অন্তর্ভুক্ত করলে মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে যেতে পারে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page