October 5, 2026, 1:24 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ঈদে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া ২১ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো ট্যুরিস্ট পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদের ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া ২১ শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) নাদিয়া ফারজানা।

তিনি জানান, সীমিত সংখ্যক জনবল নিয়েও দেশের ৩০টি জেলার ৪০টি ট্যুরিস্ট স্পটে কাজ করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ট্যুরিস্ট পুলিশ। ঈদের ছুটিতে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে ঘুরতে এসে হারিয়ে যাওয়া ২১ শিশুকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। ট্যুরিস্ট পুলিশে মঞ্জুরিকৃত জনবলের সংখ্যা এক হাজার ৩৯৪ হলেও বর্তমানে কর্মরত এক হাজার ১৯১  জন। এই অল্প জনবল নিয়েও ৩০টি জেলায় ৪০টি ট্যুরিস্ট জোনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।

তিনি আরও জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পাঁচদিনের সরকারি ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। ছুটির দিনগুলোতে বিভিন্ন পর্যটন স্পটে মোট ১০ লাখ ৯১ হাজার ৮০৪ জন দেশি ও ২২৫ জন বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। পর্যটকদের নিরাপত্তায় কাজ করে গেছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

নাদিয়া ফারজানা জানান, ছুটির দিনগুলোতে দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া ২১ জন শিশুকে উদ্ধার করা হয়। পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঈদের তৃতীয় দিন পয়লা জুলাই কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে আসা রাজীব সরদার (১৭) নামের একজনকে মারধরের ঘটনায় মহিপুর থানার মামলা দায়ের হয়। এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে ট্যুরিস্ট পুলিশ। মামলাটি ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন তদন্ত করছেন।



Our Like Page