April 5, 2026, 4:04 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঈদ উপলক্ষে নাটোরের সিংড়ায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নাটোরের সিংড়ায় স্বাস্থ্যসেবা ক্যাম্পে চার শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধসহ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে । আজ সোমবার সকাল নয়টায় বড়সাঁঐল গ্রামে এই স্বাস্থ্য ক্যাম্প উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন।

নাটোরের সিংড়া কল্যাণ সমিতির আয়োজনে দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে মেডিসিন, গাইনি, হাড়জোড়, নাক, কান, গলা, ডেন্টালসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব এবং জনসেবা হাসপাতালের সৌজন্যে আয়োজিত স্বাস্থ্যসেবা ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণের জন্যে তিনশ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

বিকেলে ইউনাইটেড ফ্রেন্ডস ক্লাব মাঠে সিংড়া উপজেলার চামারী ও ইটালী ইউনিয়নের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে বলে জানান অন্যতম উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মী আব্দুল হাকিম।

বিএমএ সভাপতি এবং নাটোরের সিংড়া কল্যাণ সমিতির সভাপতি ডা. এ এইচ এম আমিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page